Posts

Showing posts from July, 2019

ইতিহাস ভিত্তিক সেরা ১০ টিভি সিরিজ

Image
ইতিহাস নিয়ে কখনোই মানুষের আগ্রহের কমতি ছিল না। ইতিহাসকে কেন্দ্র করে লেখা হয়েছে অসংখ্য বই, তৈরি হয়েছে অসংখ্য চলচ্চিত্র। প্রচার হয়েছে অনেক টিভি সিরিজ। সম্প্রতি এই দিকটি বেশি জনপ্রিয় হচ্ছে। দেখে নেওয়া যাক সেরা ১০টি ইতিহাসভিত্তিক টিভি সিরিজের কাহিনী আর তাদের ঐতিহাসিক সত্যের পরিমাণ।                          রোম (২০০৫-২০০৭) সিজার, ক্লিওপেট্রা, অক্টাভিয়াস কিংবা মার্ক অ্যান্টনির মতো বিখ্যাত ও প্রভাবশালী চরিত্রের উপস্থিতি থাকলেও Rome সিরিজে মূলত উঠে এসেছে লুসিয়াস ভোরেনিয়াস এবং টাইটাস পুল্লো নামক দুই রোমান সৈন্যের অ্যাডভেঞ্চারের কাহিনী। এর একজন নির্মাতার মতে, “সিরিজটি শুধু আমাদের বইয়ের ইতিহাসের প্রতিফলন নয়, বরং এই চরিত্রগুলো কীভাবে ইতিহাসকে পরিবর্তন করতে সাহায্য করেছে তার মনস্তত্ত্বও তুলে ধরা হয়েছে।” প্রাচীন রোমের খুঁটিনাটি বিশ্লেষণ  থেকে শুরু করে তৎকালীন রোমের সাধারণ মানুষের পারিবারিক কিংবা সামাজিক জীবনের প্রতিফলনও উঠে এসেছে এখানে। এটি তৈরি করতে বেশ খরচ গুনতে হয়েছে। তবে খরচের প্রতিদানও পেয়েছে নির্মাতারা। লেখা, পরিচ...

বিশ্বের সব’চেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী অষ্টম শ্রেনীর ছাত্রীর !

Image
অষ্টম শ্রেণীর ছা’ত্রী প্রকৃতি মাল্লা শুধুমাত্র হাতের লেখার মাধ্যমেই সারা’বিশ্বে পরিচিত হয়ে উঠেছেন। তার হাতের লেখা দেখলে যে কেউ বলবে, কম্পিউটারের কোনো ফন্ট! অনেক সময় তার হাতের লেখা এমএস ওয়ার্ডের চেয়েও বেশি সুন্দর হয়। নেপালের এই অধিবাসী ইতোমধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারীর খেতাব পেয়েছে। কয়েকমাস আগে আগে নেপালের এক ভদ্রলোক তার হাতের লেখার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এবং কিছুদিনের মধ্যে সারা বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়। প্রকৃতি মাল্লার হাতের লেখা দেখলে মনে হয় কম্পিউটারের কোনো ফন্ট। তার লেখার মাঝখানের ফাকা জায়গাগুলো সব সমান। এছাড়াও সে লিপিবিদ্যার নতুন একটি উচ্চতা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, তার লেখা নিখুঁতের প্রায় কাছাকাছি। একারণে তার হাতের লেখা নেপালের সবচেয়ে সেরা। প্রকৃতি মাল্লা সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যার ছা’ত্রী। অসাধারণ হস্তাক্ষরের জন্য নেপালি সশস্ত্র বাহিনী থেকে তাকে পুরস্কৃত করা হয়। এখন সে সারা বিশ্বে জনপ্রিয় এবং মানুষ তার লেখা পড়তে বেশ আগ্রহী। নিজেদের হাতের লেখা আরও বেশি সুন্দর করতে প্রকৃতি মাল্লার লেখা সবাইকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

প্রথম তুর্কি সুলতান উসমান খানের অদ্ভুত স্বপ্নকাহিনী।

Image
স্বপ্নজগতের রহস্য ভেদ করা সহজ নয়। এ সম্পর্কে আল্লাহ যাদের বিশেষ জ্ঞান দান করেছেন, তারাই কেবল স্বপ্নের আসল রহস্য বলতে পারেন। যুগে যুগে রাজা-বাদশা, মনীষী এবং মহামানবসহ সাধারণ স্বপ্ন দেখা মানুষের উপস্থিতি সর্বদাই বিদ্যমান ছিল, আছে এবং থাকবে। স্বপ্নের ব্যাখ্যাও হতে থাকবে। কিন্তু কিছু কিছু স্বপ্নের সঠিক ব্যাখ্যার বিস্ময়কর প্রতিফলন লক্ষ করা যায়। এমন একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রথম তুর্কি সুলতান উসমান খান। তার স্বপ্নের বাস্তবতার সাথে বিশেষজ্ঞরা খুঁজে বের করেছেন তার ইসলাম গ্রহণের অপূর্ব যোগ সূত্র। আমরা এখানে তার স্বপ্ন বিবরণটি তুলে ধরছি। হিজরী ৬৮৭/১২৮৮ সালে তুর্কি বীর বাহাদুর অর তোঘরলের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র উসমান তার স্থলাভিষিক্ত হন এবং উসমানই ছিলেন উসমানীয় সা¤্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং নিজের গোত্রে সর্বপ্রথম তিনিই ইসলাম গ্রহণ করেন। এ উসমানই এমন একটি সাম্রাজ্যের গোড়াপত্তন করেন, যার ফলে পরবর্তী ১৫০ বছর ধরে বিশ্বের জবরদস্ত শক্তিশালী রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত হতে থাকে এবং ৩০০ বছরে তা সর্ববৃহৎ এক আজিমুশশান সাম্রাজ্যে পরিণত হয়ে যায়, যার অন্তর্ভুক্ত ছিল এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিশাল বিস্তীর্ণ এল...

সাইকেল চালিয়ে হজ্ব করতে যাচ্ছেন ওরা ৮ জন !

Image
বিমানে নয় সাইকেল চড়ে হজ করতে যাচ্ছেন ৮ ব্রিটিশ মুসলিম।হজের উদ্দেশে গত ৭ জুলাই লন্ডন থেকে তারা যাত্রাও শুরু করে দিয়েছেন। তাদের সঙ্গী কেবল আটটি সাইকেল। খবর আনাদোলুর সংবাদমাধ্যমটি আরও জানায়, গত ১৩ জুলাই তারা তুরস্কের ইস্তাম্বুল শহরে এসে পৌঁছেছেন। এভাবে ধারাবাহিকভাবে ১৭টি দেশ অতিক্রম করে তারা পৌঁছে যাবেন মহানবীর শহর মদিনায়। মদিনা থেকেই তারা হজ ও ওমরা পালনের প্রস্তুতি গ্রহণ করবেন। তবে তারা যাত্রা পথে শুধু ইরাক ও সিরিয়া বিমানে পাড়ি দেবেন। সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছতে তাদের সময় লাগবে প্রায় ৬০ দিন। তবে ১৭টি দেশের মধ্যে দুটি দেশ তারা সাইকেলে পাড়ি দিচ্ছেন না। জানা গেছে, শুধু ইরাক ও সিরিয়া বিমানে পাড়ি দেবেন এ আট হজযাত্রী। অবশ্য সাইকেল চালিয়ে হজযাত্রার উদাহরণ এটাই প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাইকেলে একাকি কিংবা গ্রুপে এসেছে হজ পালনকারী গ্রুপ। লন্ডন থেকেই ২০১৭ সালেও একটি গ্রুপ সাইকেলে হজ পালনে পবিত্র নগরী মক্কায় যান। এর পর ২০১৮ সালে কেনিয়ার নাইরোবি থেকে এক নারীসহ ৪ জনের একটি গ্রুপ একইভাবে সাইকেলে চড়ে হজ করতে গিয়েছিলেন। হজ ছাড়াও তাদের উদ্দেশ...

বাংলায় মুসলিম শাসন : সুলতানী আমল

Image
১২০৪ খ্রিষ্টাব্দ। নদীয়া। দুপুর। নিজের প্রাসাদে মধ্যাহ্ন-ভোজনে ব্যস্ত রাজা লক্ষণ সেন। আচমকা শোরগোলের শব্দ শোনা গেল বাইরে। শোরগোল ক্রমেই এগিয়ে আসছে। রাজা খাবার ছেড়ে উঠে দাঁড়ালেন। বাইরে কী হচ্ছে দেখা দরকার। হাঁপাতে হাঁপাতে ছুটে এলো এক ভৃত্য। ‘তুর্কিরা আক্রমণ করেছে।’ কোনোমতে বললো সে। শুনে লক্ষণ সেন আতংকে কাঁপতে থাকেন। পণ্ডিতরা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, তুর্কিরা নদীয়া জয় করবে। তাঁরা রাজাকে বলেছিলেন পরিবার-পরিজনসহ নিরাপদস্থানে চলে যেতে। লক্ষণ সেন তাঁদের কথায় গুরুত্ব দিয়ে রাজমহলের তেলিয়াগড় দুর্গে সেনা সমাবেশ করেন। কিন্তু পণ্ডিতরা ছিলেন আতংকিত। তাঁরা রাজাকে ছেড়ে একেকজন একেকদিকে চলে যান। তুর্কিরা রাজপ্রাসাদের কাছাকাছি চলে এসেছে, এর মানে হলো তারা তেলিয়াগড় দুর্গ জয় করে এসেছে। সুতরাং লক্ষণ সেনের আর কোনো আশা নেই। বৃদ্ধ রাজা দ্রুতই সিদ্ধান্ত নিলেন তাঁকে কী করতে হবে। এখুনি পালাতে হবে। তিনি প্রাসাদের পেছনদিকে চলে গেলেন। মৃত্যুভয়ে ভীত রাজা খালি পায়েই প্রাসাদ থেকে বের হলেন। নদীপথে রওনা হলেন রাজধানী বিক্রমপুরের দিকে। ২. লক্ষণ সেনের ধারণা ভুল ছিল। তুর্কিরা তেলিয়াগড় দুর্গ জয় করে আসেনি। তারা এস...

ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশ

Image
ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।বুধবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির এক জরুরি সভায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আহ্বান জানান। ইসরাইলের নিন্দা জানিয়ে তিনি বলেন,ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও অবৈধ স্থাপনা নির্মাণ করে অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। শাহরিয়ার আলম বলেন,ইসরাইলের উস্কানি মূলক কার্যক্রম শুধু মানবিক সংকট বাড়ায় এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর আলোচনার পথ বন্ধ করে দেবে।এসময় তিনি বায়তুল মোকাদ্দাসকে রাজধানী হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,ফিলিস্তিনের পাশে বাংলাদেশ সবসময়ই থাকবে।ফিলিস্তিনের মানুষের পাশে বাংলাদেশের সরকারের সমর্থন ও সহানুভূতি রয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশের সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে।

মরুসিংহ ওমর আল-মুখতার: ইতালির বিরুদ্ধে যুদ্ধে লিবিয়ার মহানায়ক।

Image
বিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কয়জন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত বীরদর্পে লড়াই করে গেছেন, তাদের মধ্যে সেনুসী আন্দোলনের নেতা ওমর আ‌ল-মুখতার অন্যতম। অকুতোভয় এই বীর দীর্ঘ ২০ বছর ধরে ইতালিয়ান শাসনের বিরুদ্ধে লিবিয়ান মুজাহিদদের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। সমসাময়িক অন্যান্য নেতার মতো ইতালিয়ানদের প্রস্তাব করা সুযোগ সুবিধার কাছে নিজেকে বিকিয়ে না দিয়ে, ৭৩ বছর বয়স পর্যন্ত লড়াই করে অবশেষে তিনি ইতালিয়ানদের হাতে ধরা পড়েন। প্রহসনের এক বিচারের মাধ্যমে ইতালির ফ্যাসিস্ট সরকার ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড দেয়। ওমরের বাল্যকাল এবং তার উপর সেনুসি আন্দোলনের প্রভাবঃ ওমর আল-মুখতারের জন্ম ১৮৫৮ সালে (মতান্তরে ১৮৬২ সালে), লিবিয়ার পূর্বাঞ্চলের তবরুক শহরের নিকটবর্তী জাওইয়াত জাঞ্জুর নামক গ্রামে, মানফি নামক এক আরব বেদুইন গোত্রে। ওমরের বয়স যখন ১৬ বছর, তখন তারা বাবা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন। বাবার ইচ্ছে অনুযায়ী, এতিম ওমরের দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় সেনুসি শেখ শেরিফ আল-গারিয়ানি। সে সময় লিবিয়াতে সেনুসি আন্দোলনের...

ভারতবর্ষে মুসলিমদের অবদান।

Image
লেখক : আবুল হাসান আলী আল হাসানী আন নাদভী প্রকাশনী : সেন্টার ফর রিসার্চ অন দ্যা কুরআন এন্ড সুন্নাহ। ভারতবর্ষের বিগত দেড় হাজার বছরের ইতিহাসে মুসলমানদের রয়েছে গৌরবদীপ্ত অবদান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকাচার ও বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারায়। মুসলমানদের প্রভাব অনস্বীকার্য। ভারতের জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্রমবিকাশ ধারায় মুসলামানদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও দেশ মাতৃকায় মুক্তি সংগ্রামে তাদের নজীরবিহীন কুরবানী ভারতের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কোন কোন বিদ্বেষ ভাবাপন্ন ইতিহাসবিদ মুসলমানদের চিহ্নিত করছেন আগ্রাসী, লুটেরা ও অপাংক্তেয়রূপে। তাদের অভিযোগ, মুসলমানরা নিয়েছেনই কেবল, ভারতবর্ষকে দিতে পারেনি কিছু। এ অভিযোগ একেবারে কাল্পনিক ভিত্তিহীন ও সংকীর্ণতা প্রণোদিত। এই গ্রন্থে বিশ্বের কীর্তিমান ইতিহাসবিদ, আরবী সাহিত্যের অন্যতম দিকপাল ও ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হযরত আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) ঐতিহাসিক উপাত্ত নির্ভর তথ্য ও যুক্তি ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে এ সত্য তুলে ধরতে সক্ষম হয়েছেন যে, মিশনারী জাতি হিসেবে মুসলমানরা এ দেশকে ভালবেসেছেন। এ দেশের সার্বিক উন্...

আমরা পাকিস্তানিরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, ব্যাপক সমর্থন করি : শোয়েব আক্তার

Image
বিশ্বকাপের এবারের আসর থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। নিজেদের শেষ ম্যাচে গতকাল ৫ জুলাই মাঠে নেমেছিল এই দুইদল। সেই ম্যাচে বাংলাদেশকে ৯৪ রানে হারায় সরফরাজরা। এদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে পাকিস্তান সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে বলেই মনে করছেন পাকিস্তান দলের সাবেক গতিতারকা শোয়েব আক্তার। সাকিব-তামিমদের পাকিস্তানের সবাই ভালোবাসেন বলেই জানিয়েছেন শোয়েব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। আমরা পাকিস্তানিরা সবাই তাদের ভালোবাসি, সমর্থন করি। এবারের বিশ্বকাপে ভালো খেলেছে তারা। বাংলাদেশের ক্রিকেটকে অতীতে ব্যাপক সমর্থন দিয়েছে পাকিস্তান। বরাবরই তা দিয়ে আসছে। সেভাবে আর অন্য কোনো দেশ হয়তো দেয়নি।’ সেই সঙ্গে ম্যাচটি নিয়ে শোয়েব আক্তার বলেন, ‘পাকিস্তান ইচ্ছা করলে ৩৫০ রান করতে পারতো। কিন্তু দ্রুত খেলতে গিয়ে ২০০-২৫০ রানেও অলআউট হয়ে যেত পারত তারা। বাংলাদেশ সেই রান সহজেই তাড়া করতে ফেলতো। আমাদের মধ্যে কেউই এটা দেখতে চাই না, টাইগাররা পাক ক্রিকেট দলকে হারিয়ে দিয়েছে।’

মা বন্দী : জেলগেটে দুই শিশুর অপেক্ষার ছবি ভাইরাল

Image
যথাক্রমে ৬ ও ৮ বছরের দুটি শিশু। দুই বোন তারা। নাম হামস ও হায়া। মিসরের একটি জেলখানার গেটে অপেক্ষা করছে দুজন। গত কয়েক দিন ধরে এমন একটি ছবি ভাইরাল হয়েছে আরব বিশ্বের ফেসবুক, টুইটারে। জেলখানার গ্রিল ধরে দুটি অবুঝ শিশুর করুন মুখে অপেক্ষার ছবি নাড়া দিয়েছে সবার হৃদয়কে। অসংখ্যবার শেয়ার হয়েছে ছবিটি। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মিসরের শেখ জায়েদ শহরের বাসিন্দা শিশু দুটি তাদের মায়ের অপেক্ষায় জেলখানার গেটে দাড়িয়ে।মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি সম্প্রতি মারা গেছেন সামরিক জান্তার হাতে আটক অবস্থায়। মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করায় গ্রেফতার করা হয় শিশু দুটির মা আয়া আলাকে। এজন্য তাকে ১৫ দিনের জেল দেয় মিসরের কর্তৃপক্ষ। মাকে ছাড়া অবুঝ দুটি শিশু থাকতে চায় না বাড়িতে। কিন্তু জেলখানায় গিয়ে মায়ের সাথে দেখা করার অনুমতিও মিলছে না। গ্রেফতারের পর শিশু দুটির মা আয়া আলাকে ১২দিন পর্যন্ত কোর্টে হাজির করা হয়নি। গ্রেফতারের বিষয়টিও স্বীকার করেনি পুলিশ। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় স্বামীর মুক্তির বিষয়ে মিডিয়ার সাথে যোগাযোগের ‘অপরাধে’। আল...