কুমিল্লায় উদ্বোধনের অপেক্ষায় আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য!


কুমিল্লায় উদ্বোধনের অপেক্ষায় আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য। মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটি স্থাপন করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে “আল্লাহু”।

দূর থেকেই মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ঢুকা মাত্রই এটি চোখে পড়। তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ চালকরা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে। এছাড়াও প্রতিদিনই ভাস্কর্যটি দেখতে দর্শনার্থীরা ভীড় করছেন। বাসস্ট্যান্ডের পাশে চত্বরটি গড়ে উঠায় উপজেলা সদর এখন আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

কুমিল্লা জেলায় আল্লাহর নামে স্থাপিত এ ভাস্কর্যটি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের উত্তম কাজের একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও বিশ্বাস স্থানীয় এলাকাবাসীর।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন নতুন কুমিল্লা.কম-কে বলেন, আরো কয়েক দিন লাগবে পুরোপুরি চত্বরটির কাজ শেষ হতে। কাজ শেষ হলেই এলাকার মুরব্বিদেরকে সাথে নিয়ে চত্বরটির নাম করণ করা হবে বলে তিনি জানান।

Comments

Popular posts from this blog

বিশ্বের সব’চেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী অষ্টম শ্রেনীর ছাত্রীর !

"উটের দিকে তাকিয়ে দেখেছ, কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে" ?-[সূরা গাশিয়াহ ১৭]

ইতিহাস ভিত্তিক সেরা ১০ টিভি সিরিজ